ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনেও পিএসসিতে অবস্থান কর্মসূচি পালন


আব্দুর রব সুজন photo আব্দুর রব সুজন
প্রকাশিত: ৩১-১০-২০২২ বিকাল ৫:০

ছয় দফা দাবি মেনে না নেওয়াতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা।সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) গেটে অবস্থান কর্মসূচি শুরু করেন।

চাকরিপ্রার্থীরা আগের পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগের দাবিতে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ছয় দফা দাবি যদি মেনে না নেয়, তাহলে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। এসময় চাকরিপ্রার্থীরা দেশাত্মবোধক গান আর স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে রাখেন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালীন রোববার বিকেলে অবস্থান নেওয়া প্রার্থীদর জোরপূর্বক পুলিশ সরিয়ে দেন। পরে পিএসসি কর্মকর্তারা পুলিশি পাহারায় একে একে বের হয়ে যান। সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানায়। তারা রাতভর সেখানে অবস্থান করতে চাইলেও পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।

এর আগে, গত ৬ অক্টোবর পিএসসির সামনে মানববন্ধন, ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে ৬ দফা দাবি উত্থাপন ও ৫ দিনের আল্টিমেটাম, ২০ অক্টোবর দেশের ৮ বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃক ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ২৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। এরপর ৩০ অক্টোবর রোববার সকালে ৬ দফা দাবি আদায়ে ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থীরা পিএসসির গেটেই অবস্থান কর্মসূচি করেন।
ছয় দফা দাবিগুলো হলো-

১. যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৩তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই, সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই বেকারবিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে।
২. বিজ্ঞপ্তির তারিখওয়ারী পদ বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে ৪০তম বিসিএস নন-ক্যাডার এর পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে প্রদান করা হয়েছে। সুতরাং তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩. করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে।
৪. যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান উদ্ভুত সমস্যার সমাধান করতে হবে।
৫. বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী ছাত্রসমাজকে পিএসসি মূল বক্তব্য আড়াল করে অর্থাৎ ‘যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে’- এই ভিত্তিহীন কথা বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং বেকার সৃষ্টির এই অপপ্রয়াস অনতিবিলম্বে বন্ধ করে বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
৬. বিগত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখতে হবে।

এমএসএম / এমএসএম

জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম

বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির