তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ-পাথর-কয়লাসহ স্টিলবডি নৌকা আটক
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাহিরপুর সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে স্টিলবডি নৌকা, ভারতীয় মদ ও কয়লা আটক করেছেন।
বিজিবি তথ্যসূত্রে জানা যায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জুলাই) সীমান্ত পিলার ১২০৩/১-এস-এর কাছ থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে পাথর উত্তোলন করে ফিরে আসার সময় উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী নামক স্থান থেকে ৫০০ ঘনফুট পাথর ও ইঞ্জিনসহ ৪টি মাঝারি স্টিলবডি নৌকা আটক করে।
অপরদিকে একই উপজেলার চাঁনপুর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০১/৫-এস-এর কাছ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও একই উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল আজ রোববার (১১ জুলাই) ভোরে সীমান্ত পিলার ১১৯৮/২-এস-এর কাছ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান থেকে ৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তসলিম এহসান পিএসসি ইঞ্জিনসহ স্টিলবডি নৌকা ও ভারতীয় মদ ও কয়লা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং স্টিলবডি নৌকা, কয়লা ও পাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Link Copied