ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১-১০-২০২২ বিকাল ৫:৪৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন শেখ রাসেল দিবস উপলক্ষে ৩১ অক্টোবর বিকাল ৩ টায় নগরীর বৈশাখী মঞ্চে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব একুশে পদক প্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার  কার্যকরী সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস,  ময়মনসিংহ সাংস্কৃতিক জোটের আহবায়ক কবি ফরিদ আহমদ দুলাল, আনন্দ মোহন বিশ্ব বিদ্যালয় সরকারি কলেজের  সাবেক  অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,  শওকত জাহান মুকুল,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক শাহ সাইফুল আলম পান্নু, প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত