মুঠোফোনেই চলে এএসআই পলাশের মাদক কারবার
মুঠোফোনেই আরএমপির কর্ণহার থানার এএসআই পলাশের রমরমা মাদক কারবার চলে বলে অভিযোগ উঠেছে। এখন এটিই টক অব দ্য রাজশাহী। দীর্ঘদিন ধরে পুলিশের মতো মহান পেশার আড়ালে রমরমা মাদক বাণিজ্য করে আসছেন মহানগর ডিবির সাবেক এএসআই ও বর্তমানে কর্ণহার থানায় কর্মরত এএসআই পলাশ। তিনি নিজে মাদকসেবী হওয়ার কারণেই রয়েছে মাদককারবারি চক্রের সাথে পূর্ব সখ্যতা, সাথে পুলিশের পোশাক। সেজন্য ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে বেগ পেতে হয়নি তাকে। দীর্ঘদিন থেকে এমন অভিযোগ থাকলেও সম্প্রতি বেশ কয়েকটি অডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এলে বিষয়টি আরো পরিষ্কার হয়।
এই এএসআই পলাশ গত ৯ মাস আগে কর্ণহার থানায় যোগদানের আগে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। গোয়েন্দা শাখায় থাকাকালীন বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল ব্যবসায় নিজেকে জড়িয়ে নিয়েছেন তিনি। পুলিশের পোশাককে ঢাল করে দির্ঘদিন এমন মাদক ব্যবসা পরিবচালনা করে এলেও তার বিষয়ে সবই ছিল অজানা। তার মুঠোফোনের মাধ্যমে মাদক বেচা-কেনার একাধিক অডিও রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে। সে রেকর্ডে পরিষ্কার শোনা যাচ্ছে মাদক বেচা-কেনা আর টাকা লেনদেনের কথা।
অডিও রেকর্ড শুনে জানা যায়, বর্তমানে আরএমপির কর্ণহার থানায় কর্মরত এএসআই পলাশ মাদক ব্যবসায়ীদের সাথে ১০০/২০০/৫০০ টাকার নিচে ইয়াবার ব্যবসা করেন না। এমনকি মাদক বিক্রির টাকা খুব বেশিদিন বাকিও রাখেন না এএসআই পলাশ।
জানা যায়, গত ৯ মাস আগে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন পলাশ। সে সময় গোয়েন্দা শাখার চৌকস ও সাহসী পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন মাদক উদ্ধার অভিযানে গিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলতেন এএসআই পলাশ। পরে তাদের সাথে মাদক সেবনের মাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলে গোপনে শুরু করেন মাদক ব্যবসা, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।
মাদকের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ত থাকার বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীন বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তার দায়িত্ব যাদের ওপর ন্যস্ত থাকে, তারাই যদি মাদক গ্রহণ করে বা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পাবে না। এটা গুরুতর অপরাধ।

তিনি আরো বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। কোনো ব্যক্তির দায় পুরো পুলিশ বাহিনী নেবে না। মাদকের ব্যাপারে সব সময়ই আমাদের জিরো টলারেন্স। সেটা সবার জন্য সমান।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied