ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

টুইটারের সিইও হলেন ইলন মাস্ক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১১:৭

৪ হাজার ৪০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সরিয়ে দেন ইলন মাস্ক। এবার এই পদে নিজের নাম ঘোষণা করেছেন তিনি। বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী স্থানীয় সময় সোমবার এক নথিতে টুইটারের সিইও হিসেবে নিজের নাম প্রকাশ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এতদিন একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব পালন করছিলেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন। এবার তালিকায় যুক্ত হলো টুইটারও। কতদিন ইলন সিইও পদে থাকবেন, এ জায়গায় আর কাউকে বসাবেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইলনের সিইও হওয়া ও অন্য তথ্যগুলো নিয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

সিইও হিসেবে নিজের নাম ঘোষণার পাশাপাশি টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি। টুইটারের মালিক হওয়ার পরপরই টুইটারের বায়োতে তিনি লিখেছিলেন, ‘চিফ টুইট’। নানা ঘটনার পর অবশেষে ২৭ অক্টোবর টুইটার কেনার পর এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন ইলন।

টুইটারে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন প্রতিষ্ঠানের নতুন সিইও ইলন। এ নিয়ে এখন অনিশ্চয়তায় আছেন প্রায় সাড়ে ৭ হাজার কর্মী।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা