মান্দায় জাতীয় যুব দিবস পালিত
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রসাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জীবন নেছার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
পরে স্থানীয় ৪৫ জন যুবা ও যুব মহিলার হাতে বিভিন্ন হারে ৮ লাখ ৩২ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এমএসএম / জামান
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পাচারকালে স্টোর কিপার আটক ফারুক আটক
কেশবপুরে বিভিন্ন স্থানে ভেজালের বিরুদ্ধে অভিযানে কারাদণ্ড ও আর্থিক জরিমানা
চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও মহড়া অনুষ্ঠিত
নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন
মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
তারাবির নামাজ চলাকালে মাদ্রাসায় আগুন, বেঁচে গেলেন শতাধিক শিক্ষার্থী
বাবুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন
গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া
দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সালেহ উদ্দিনের পরিবারের পাশে সরকার, জানাযায় মন্ত্রী
টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে শূন্য বিদ্যালয়
ফটিকছড়ির সাবেক প্রধান শিক্ষককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি