ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শালিখায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১:৫৮

সারাদেশের ন্যায় মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভার মধ্যেদিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, আলমগীর হোসেন, শাখা ব্যবস্থাপক, সোনালী ব্যাংক শালিখা শাখা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, তথ্য অফিসার বিথি মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চলনায় সুব্রত বিশ্বাস শিক্ষক কিশোর-কিশোরী ক্লাব, শালিখা ইউনিয়ন। আলোচনা শেষে ছয়জন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এমএসএম / জামান

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়