ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:২
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় দিকে উপজেলা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শেষ করে বড়াইগ্রাম উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে ২০ জন যুব উদ্যোক্তাকে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয় এবং গাছ বিতরণ করা হয়। এছাড়া মোট ৬০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রেস কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার মো. আমির হামজা হোসেন, বড়াইগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মো. রফিকুল ইসলাম।
 
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন। আয়োজনে ছিল বড়াইগ্রাম বড়াইগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা