ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:২৭
রাত পোহালেই মানিকগঞ্জের সাটুরিয়া, হরিরামপুর ও শিবালয় উপজেলায় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এবং জেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় হরিরামপুর থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।
 
এ সময় পুলিশ সুপার বলেন, আগামীকাল বুধবার সকাল থেকে জেলার সাটুরিয়া, হরিরামপুর ও শিবালয় উপজেলার ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পুন্ন করতে সকলকে সজাগ থাকতে হবে। দায়িত্বে কোনো অবহেলা করা যাবে না। খেয়াল রাখতে হবে যেন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই নষ্ট না হয়। ভোটাররা যেন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
 
 এ সময়  মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার, ফোর্স ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার