ফরিদপুরে গত এক সপ্তাহের মধ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হাম কমেছে
ফরিদপুরে গত এক সপ্তাহের মধ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে আজ। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছেন ১৫৪ জন আর এই সময়ে করোনায় মারা গেছেন ৬ ব্যক্তি। শনাক্তের হার ৪০.০৪ শতাংশ, যা গত সাত দিনে ৪৫ থেকে ৫৬ শতাংশের মধ্যে শনাক্ত ছিল।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে আরো ৪ জন। তিনি আরো জানান, এই মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলায় চারজন এবং পার্শ্ববর্তী জেলার দুজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৭৩ জন।
ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, ফরিদপুরের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৫টি। এরমধ্যে শনাক্ত হয়েছেন ১৫৪ জন। আক্রান্তের হার ৪০.০৪। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬০১ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৬৭ জন।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied