ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে বড়বাইদ এতিমখানার ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৪:৩

টাঙ্গাইরে মধুপুর উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত বড়বাইদ এতিমখানা। মধুপুর হতে ময়মনসিংহ যেতেই গভীর জঙ্গলের মাঝে চোখে পড়বে বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার সাইনবোর্ড আর আধাপাকা টিনের চালাঘর ও পাকা মসজিদ।

জলছত্র ২৫ মাইল বাজার হতে উত্তর দিকে পাকা রাস্তা বেয়ে এগোলেই শালবন। দুপাশে সারি সারি জারুল, সেগুন আর শাল-গজারির বন। চারদিকে সুমসান নীরবতা, পাখপাখালির গান। মন জুড়িয়ে আসে। এই সবুজের তাজা নিশ্বাস নিয়ে দীর্ঘ ৪৪ বছর যাবৎ ২৩ একর ৩ শতাংশ পাহাড়ি বনাঞ্চলের গভীর অরন্যের মাঝে দ্বীনি শিক্ষা দিয়ে আসছেন বিভিন্ন সময়ের এক দল দক্ষ কোরআনের পাখি।

প্রতিভার সন্ধানে বড়বাইদ এতিমখানা। দেশ স্বাধীনের পরে ১৯৭৯ সনে সাত জন পীরজাদার হাত ধরেই মধুপুর গড়ের নির্জন, গহীন অরন্যের ঝোপঝাড়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কাগজ কলমে স্থাপিত রয়েছে ১৯৮০ সনে।  বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা আব্দুস সালাম রাজী রাহমাতুল্লাহি আলাইহি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়ীবাইদ ইউনিয়নের বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার ৪২ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ১৬ কার্তিক ১৪২৯ বাংলা মঙ্গলবার সময় বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় খিলগাতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শিবলী রব্বানী এর পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করবেন ভারতের মেদিনীপুর'র হযরত মাওলানা সৈয়দ জামিলুর রহমান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়ায়েজ, সুমিষ্ট কন্ঠস্বর ঢাকা শ্যামলী নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম।

বিশেষ বক্তা ও আমন্ত্রিত উলামায়ে কেরামগনের মধ্যে আলোচনা করবেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, টাঙ্গাইল জেলা শাখার আমীর আলহাজ্ব ডা. আব্দুস সামাদ, বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি রুহুল আমীন সালেহী, হযরত মাওলানা ড. মোফাজ্জেল হোসাইন। 

মুফতী ইব্রাহিম তৌকির জানান, বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়াতে প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাথে মাহফিলে প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ বছর পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশনর জন্য আলাদা স্টল থাকবে। সেই স্টল থেকে  বড়বাইদ জামিয়ার সকল সাবেক ছাত্র ভাই/ বন্ধুদের রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করা যাবে।

 অর্থ জামিয়া খলিফা ও জামাত্মা, মুজাহিদে মিল্লাত পরিচালক মাওলানা মুহাম্মদ ইমান আলী বলেন, নুরানী নার্সারী হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও ইফতা বিভাগ (ইসলামী উচ্চতর গবেষণা কেন্দ্র) পর্যন্ত ফ্রি থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি