মাদ্রাসা থেকে পালাতে গিয়ে লাফ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদ্রাসা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মো. ওমর (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (৩১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভোরে আল-মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মো. ওমর ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ১২ অক্টোবর ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ওমর পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো সবাই ঘুমাতে যায়। রাত সাড়ে ৩টা থেকে ৪টার মাঝে ওমর ঘুম থেকে জেগে দরজায় লাগানো তালার চাবি নিয়ে তালা খুলে বারান্দা থেকে লাফ দেয়। তালা খোলার সময় এক শিক্ষার্থী দেখে দৌড়ে তার পেছনে গিয়ে দেখে সে বাঁশের মাচায় ঝুলে আছে। তখন শিক্ষক-শিক্ষার্থীরা দৌড়ে ভবনের নিচে নেমে দেখে মাচা ভেঙে নিচে পড়ে আছে। আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর মা বলেন, আমার ছেলেটা ১২ পারা কোরআন মুখস্ত করেছে। সে মাদ্রসায় পড়তে চাইত না, আমরা জোর করেই তাকে মাদ্রাসায় পড়াতাম যেন হাফেজ হতে পারে। এর আগেও সে অন্য মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ব্যথা পেয়েছে। আমাদের ভাগ্যে হয়তো নেই। আমাদের কোনো অভিযোগ নেই।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সিসি টিভির ফুটেজ দেখে যতটুকু জেনেছি বা দেখেছি, ছেলেটি মাদ্রাসা থেকে পালাতে গিয়েই এ ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ