মোড়েলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ জুলাই) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। স্বাধীনতার পর মাত্র একবার এই দুই কিলোমিটার রাস্তাটির উন্নয়ন করা হয়। এরপর আর কখনই রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন- বাইতুল কদর জামে মসজিদের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. সুজন মিয়া, মো. নওরোজ হাওলাদার, মো. মোহেদ হাওলাদার, মো. নজরুল হাওলাদার, আলম শেখ, মো. জামাল তালুকদার, মো. হৃদয় হোসেন, মো. টুকু মিয়া, সেলিম হাওলাদার, মো. ফারুক শেখ, মো. মিজান মুন্সি ও মো. হোসেন মির।
বক্তারা বলেন, বর্ষাকালে স্থানীয় বাসিন্দাদের এ রাস্তা দিয়ে গামছা পরে চলাচল করতে হয়। আর শুকনা মৌসুমে চলাচলের একমাত্র মাধ্যম ভ্যানগাড়ি। দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। তাই প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাস্তাটির একপাশে রয়েয়ে ওয়াহেদ মৌলভী মসজিদ এবং আরেক পাশে রয়েছে বাইতুন কদর জামে মসজিদ। এর মাঝে রয়েছে এই দুই কিলোমিটার রাস্তা। এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার রাস্তা, যা দীর্ঘদিনের সংস্কারের অভাবে বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকায় তিন শতাধিক পরিবার বসবাস করছে। গ্রামটিতে বিদ্যুতের আলো জ্বললেও রাস্তাটিতে দীর্ঘ ২৫ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে রাস্তাটির উন্নয়নের দাবিতে আবেদন করা হয়েছে। বক্তারা দ্রুততার সাথে রাস্তাটি সংস্কারের দাবি জানান।
এ সময় এলাকার দুই মসজিদের মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’