ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৫:২৫
‘প্রশিক্ষত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন, সফল আত্মকর্মীর মাঝে যুবঋণ, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ এবং আলোচনা সভায় মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
 
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, নারী উদ্যোক্তা নাফছুন আরা পারভিন প্রমুখ।
 
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে ৪০ জন পরিবারের প্রত্যেককে ১২ হাজার টাকার পারিবারিক ঋণের চেক ও দুইজন আত্মকর্মীকে একলক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক এবং সাত জন সফল আত্মকর্মী ও তিন জন যুব সংগঠককে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত