ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৫:৩১

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবসে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মণসহ বিভিন্ন যুব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সফল যুব সংগঠক নুর ইসলাম, যুব প্রশিক্ষণ নিয়ে সফল মৎষ্যচাষী আজিজার রহমান বাবুসহ ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কৃত করা হয়। সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তা ৮ জনের মাঝে ৪ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু