নিয়ামতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সারাবিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্ক্ষিত জন্মহারে সমাধান মেলে’। রোববার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) আকরাম হোসেন।
উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মোসা. মৌসুমী খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. রশিদা বানু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোসা. মাসুদা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চন্দননগর ইউনিয়ন পরিষদ।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied