ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে অগ্নিকাণ্ডে ৩ দোকানঘর ভস্মীভূত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর)  রাত পৌনে ১০টার দিকে হরষপুর-সিঙ্গারবিল সড়ক সংলগ্ন দেওয়ান বাজারের দক্ষিণ পাশে  জান্নাত বেডিং স্টোর, মুন্না গ্যারেজ, ইয়ামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ নামে ৩টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, ৩টি দোকানের ক্ষয়ক্ষতি  ৩ লক্ষাধিক টাকা। েপাশের গ্যারেজের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত