ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জাল

দিওড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে অপসারণ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৪:২৬
স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মহিদুল ইসলামকে অপসারণ করা হয়েছে।
 
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার স্বাক্ষরিত দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউপি সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে মহিদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও এলাকাবাসী। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
 
অব্যাহতির চিঠিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম ও মৃত্যুসনদের জন্য অতিরিক্ত ফি আদায়, জন্ম ও মৃত্যুসনদে ইউপি চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জাল করা, একই ব্যক্তির নামে একাধিকবার ভুল জন্ম ও মৃত্যুসনদ প্রদান, সনদ সংশোধনের নামে একাধিকবার অর্থ আদায়, ইউনিয়ন পরিষদে আসা সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ আচরণ করাসহ বিভিন্ন অভিযোগে উদ্যোক্তা মহিদুল ইসলামকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
দিওড় ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় ইউএনওর দাপ্তরিক আদেশের চিঠি পেয়েছি। মহিদুল ইসলামকে তাঁর কাছে থাকা ইউপির সব কাগজপত্র বুধবার সকালে জমা দিতে বলা হয়েছে। সব কাগজপত্র বুঝে নিয়ে তাঁকে দাপ্তরিকভাবে অব্যাহতি দেওয়া হবে।
 
উল্লেখ্য, ৯ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত সোমবার দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেককে অপসারণ করে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত