ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৪:৪৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম শ্রী সঞ্জিত কুমার শীলের পরিবর্তে মো. সোলায়মান হোসেন গ্রহন করেছেন। 
জানা যায়, উপজেলার পোরজনা বাজারে কর্মরত নরসুন্দর শ্রী সঞ্জিত কুমার শীল ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে এবং ইসলামের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (২ নভেম্বর) নোটারী পাবলিকের কার্যালয়, সমগ্র বাংলাদেশ মোকাম- সিরাজগঞ্জে হাজির হয়ে হলফনামার মাধ্যমে তিনি পাকাপাকি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে ৩১ অক্টোবর তিনি স্থানীয় একজন অভিজ্ঞ আলেমের মাধ্যমে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঐদিন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। 

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর আমলী আদালতে কর্মরত আইনজীবীর সহকারী মো. আশিকুজ্জামান জানান, নওমুসলিম মো. সোলায়মান হোসেন ১৯৮৬ সালে পাবনা জেলার ভাঙগুড়া উপজেলার দিলপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী রাম চন্দ্র শীল এবং শংকরি রানী শীল। জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং পেশায় একজন নরসুন্দর। পেশার সূত্র ধরেই শাহজাদপুর উপজেলার পোরজনাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এখানে থাকা অবস্থায় মুসলিম বন্ধুদের সাথে মিশতে মিশতে ইসলাম সম্পর্কে জানেন এবং মুসলিমদের ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন