ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৪:৪৭
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 
২ নভেম্বর সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
 
সরেজমিন,ধুরুং জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধুরং কে এম টেক প্রাথমিক বিদ্যালয়, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ,ফটাকছড়ি জামেুল উলুম ফাজিল মাদ্রাসা,ধুরুং আতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আল মাদ্রাসাতুল আরবিয়া হেদায়াতুল ইসলাম মুনাফখিল মাদ্রাসা,ধুরুং জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গমাটিয়া ফকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন,বিশেষ মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোট দিতে আসা মফিজ বলেন,পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছি। কোন ধরনের বাধার সম্মূখিন হয়নি।
 
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও ফটিকছড়ি সহকারি কমিশনার ভূমি এটি এম কামরুল ইসলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানান।
 
এদিকে ফটিকছড়ি পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় অনেকে ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়া না জানায় এবং কয়েকটি কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট নিতে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। ফলে ভোট গ্রহণে ধীরগতী হওয়ায় ভোটারদের ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়া কিছু কিছু ভোটারদের আঙ্গুলের চাপ না মেলায় ভোট প্রদানে কিছুটা বিড়ম্বনায়ও পড়তে হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে এ ধরণের বিড়ম্বনায় পড়ার অভিযোগ বেশি পাওয়া গেছে।
ভোট দিতে আসা বৃদ্ধ আব্দুর হালিম বলেন,কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি এখনো ভোট দিতে পারিনি। 
ইভি এমে ভোট গ্রহণ নিয়ে অসন্তুষ প্রকাশ করেন,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন,তিনি এ ব্যাপারে নির্বাচন কার্যলয়ে অভিযোগ করে বলে জানান।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম নির্বাচনে কয়েকটি কেন্দ্র নিয়ে অভিযোগ তুললেও সার্বিকভাবে সন্তুষ্ঠি প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে।
 
নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে জসিম,স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা চৌধুরী নারকেল গাছ নিয়ে লড়ছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন,সাধারন কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী লড়ছেন।
 ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিত পদসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখন অপেক্ষার পালা মেয়র পদে কে? এবং সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে কারা কারা বিজয়ী হতে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ