ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রিয়াদকে গার্ড অব অনার দিলেন সতীর্থরা, অবসরে চলেই যাচ্ছেন?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ৩:৪৫

গুঞ্জনটা ছড়িয়েছিল কয়েকদিন আগেই। নিশ্চিত করছিলেন না কেউই। তবে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জনে পালে হাওয়া দিয়েছে হারারে টেস্টের পঞ্চম দিনের ঘটনা। মাঠে নামার আগে তাকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। এরপরই সমীকরণ মেলাচ্ছেন অনেকেই। মাহমুদউল্লাহ খেলে ফেলেছেন তার শেষ টেস্ট। 

অবশ্য টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মাহমুদউল্লাহ জানিয়েছেন হারারে টেস্ট চলার সময়ই। গত শুক্রবার জিম্বাবুয়ের স্থানীয় সময় সকালে টিম মিটিংয়ে ম্যানেজমেন্টকে মাহমুদউল্লাহ নিজের এ ইচ্ছের কথা জানান তিনি। অবশ্য এ বিষয়ে নিজে কোনো বক্তব্য গণমাধ্যমে বা সামাজিক যোগযোগ মাধ্যমে দেননি। তবে কথাটি গোপনও থাকেনি।

১৬ মাস টেস্ট দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। এবারের জিম্বাবুয়ে সফরের আগে হঠাৎ করেই ডাক পড়ে তার টেস্ট দলে। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরি শঙ্কায় তাকে শেষদিকে দলে নেয় নির্বাচকরা। এরপর একাদশেও সুযোগ আসে।

সুযোগ পেয়ে এবার কাজে লাগাতে ভুল করেন নি তিনি। ৮ নম্বরে নেমে অসাধারণ এক শতরানে জানিয়ে দেন-পাঁচদিনের ম্যাচে ফুরিয়ে যাননি তিনি। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ঠিক এই ইনিংসটি খেলে অভিমানে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেন রিয়াদ। যদিও তাকে সিদ্ধান্ত পাল্টাতে বলে বিসিবি। কিন্তু অভিমানের বরফ গলছে না!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর খেলেছেন ৫০ টেস্ট। এবার টেস্ট ফরম্যাটে থামছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে