ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কর্ণফুলীতে ফারুক চৌধুরী,আমির আহমদ ও ডা. ফারহানা নির্বাচিত ঘোষণা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২-১১-২০২২ রাত ৯:২৩
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো ২১ হাজার ২০ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে ১৯ হাজার ৯৯৮ ভোট পেয়ে পরাজিত হোন।
 
এতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট। 
 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট। 
 
অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।
 
বুধবার দিনভর ভোট শেষে রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন। দ্বিতীয় বারের মতো হওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৫৭২ ভোট।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার