ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরোধিতা করেও ইভিএমে ভোট দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ১০:৫৬
দলীয়ভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এবার সেই ইভিএমেই ভোট দিলেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
 
বুধবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ইভিএমে নিজের ভোট দেন তিনি।
 
সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু লালমনিরহাট জেলা বিএনপিরও সভাপতির দায়িত্ব পালন করছেন।
 
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দেইনি। দুলু ভাই ভোট দিয়েছেন কি-না সেটাও আমার জানা নেই। বিষয়টি জেনে তারপর কিছু বলতে পারব।
 
তিনি আরো বলেন, আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবগত করেছি। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। যেহেতু রাজনৈতিকভাবে আমাদের নির্বাচন করার কোনো সিদ্ধান্ত নেই।
 
পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক আব্দুস সামাদ আজাদ বলেন, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে সাড়ে ১২টার দিকে ভোট দিয়েছেন। তিনি এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেছেন।
 
লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজাদুল হেলাল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন। এ নির্বাচনে বিএনপির হেভিওয়েট সিনিয়র নেতা সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ইভিএমে ভোট দিয়েছেন। এটাকে ইতিবাচক হিসেবে দেখছি আমরা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার