গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকার বিজয়
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ১ নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬০১৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হাজী মাহবুব হোসেন পেয়েছেন ৫৩১৪ ভোট, (আনারস প্রতীক) শাহ পরান পেয়েছেন ১০৬ ভোট, (চশমা প্রতীক) মোঃ রিয়াদ হোসেন দাউদ পেয়েছেন ২০৭ ভোট।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়। এই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে গজারিয়া উপজেলায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে মোতায়ন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
উল্লেখ্য, গত চলতি বছরে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান পথ শুন্য ঘোষণা করা হয়।সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার লিটন মিয়া। ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান