ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পাইপগানসহ আটক ১


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:২১

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগানসহ (এলজি) আমির হোসেন প্রকাশ ল্যাংড়া আমির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আমির হোসেন উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্বপাড়ার মৃত মো. ইউনুসের ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা ও এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আমির হোসেনকে পাইপগানসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা দুটি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল এবং দুটি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত