টাঙ্গাইলে ৭ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দ্রুত সেতু নির্মাণের দাবি
সেতুর অভাবে ৭টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ ভোগ করছেন। বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পংবাইজোড়া-দেইল্লা সড়কের ধলেশ্বরীর শাখা নদীর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকবাসীর। তিন বছর আগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।
জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের লাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তন করে খালের মতো শাখা নদী করা হয়েছে। জেগে উঠা চরে ধীরে ধীরে মানুষ তাদের বসতি গড়ে তোলে। এই ইউনিয়নের ৭টি গ্রামের জনগণের উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হয়ে উঠেছে পংবাইজোড়া-দেইল্লা সড়কটি। সড়ক দিয়ে পংবাইজোড়া, লাড়ু গ্রাম, দেইল্লা, স্বল্প লাড়ু গ্রাম, নিউ চৌহলী পাড়া, পংবড়টিয়া ও ঘুণি গ্রামের স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার পথচারী প্রতিনিয়ত যাতায়াত করে। সেতু না থাকায় বর্ষা মৌসুমে নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আবাদি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে চরম বিড়ম্বনা হয়।
স্থানীয়রা বলেন, একটি সেতুর অভাবে দীর্ঘ ২০ বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছি। সব এলাকার উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। সেতুর অভাবে পিছিয়ে যাচ্ছি।
পংবড়টিয়া গ্রামবাসী জানান, বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে। গুরুতর রোগীকে জরুরি প্রয়োজনে উপজেলা হাসপাতালে নেয়া যে কি কষ্ট! এ কারণে ঘটছে নানা দুর্ঘটনা।
ইউপি সদস্য রিয়াজ উদ্দিন খান রাজা বলেন, ৩ বছর আগে নিজেরাই বাঁশের সাঁকো নির্মাণ করেছি। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই আমাদের চলাচল করতে হয়।
মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, সেতু নির্মাণের দাবিতে একাধিক প্রস্তাবনা পাঠানো হয়েছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় থেকে সেতুর পরিমাপ করা হলেও কোনো কাজ হচ্ছে না। মানুষের কষ্ট কমাতে জরুরিভিত্তিতে সেতু নির্মাণ প্রয়োজন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ