ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিল প্রবাসীর স্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৪:১৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিল প্রবাসীর স্ত্রী। গত মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সৌদি আরব প্রবাসী স্বামী মনির হোসেনের অনুপস্থিতিতে তার স্ত্রী রিনা আক্তারের (৩৪) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়ির মৃত সামসুল হকের ছেলে সাহাদাৎ হোসেন (৩৩)। সাহাদাৎ হোসেনের অনত্র বিয়ের কথা ঠিক হলে বিষয়টি মানতে পারেননি প্রেমিকা রিনা আক্তার। মঙ্গলবার রাতে প্রেমিক সাহাদাৎকে ঘরে ডেকে নিয়ে কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রিনা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন।

এ খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে আটক করে। পরে আজ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী সাহাদাৎ-এর বোন রাশিদা বেগম বলেন, আমার ভাইকে ফুসলে ঘরে নিয়ে রিনা আক্তার এ ঘটনা ঘটিয়েছে। আমি রিনা আক্তারের শাস্তি চাই।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিনা আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত