ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শালিখায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১০:৪১

না ফেরার দেশে চলে গেলেন মাগুরার শালিখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল (ইন্নালিল্লাহি...রাজিউন)। গোলাম রসুল সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা (পূর্ব পাড়া) গোপাল শেখের ছেলে। গত বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) প্রদান শেষে আড়পাড়া সরকারি গোরস্থানে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের ছোট ছেলে পিকুল শেখ জানান, আমাদের বাড়িতে সরকারিভাবে একটা বীর নিবাস করা হচ্ছে, যার কাজ দুই-তৃতীয়াংশ শেষের পথে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বাবা নতুন ঘরে থেকে যেতে পারলেন না। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর বলেন, আজ আমরা আমাদের এক সহযোদ্ধাকে হারালাম, দেশ ও দশের প্রতি যার অবদান অনস্বীকার্য। সহযোদ্ধার নানা স্মৃতি বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। 

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ