ইয়াসের প্রভাবে ভোলায় পানিতে ভেসে আসা দুটি হরিণ শাবক উদ্ধার
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ভোলার চরফ্যাশনের চরনিজাম থেকে লোকালয়ে ভেসে আসা দুটি অসুস্থ হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে চরনিজামের নূর মোহাম্মদ কোম্পানির বাড়ির দরজা থেকে বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মীরা হরিণ শাবক দুটি উদ্ধার করেন বলেন নিশ্চিত করেছেন ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চরনিজামের কেওড়া বাগান থেকে জোয়ারের পানিতে হরিণ শাবক দুটি ভেসে আসে। অনেক সময় পানিতে থাকায় তারা অসুস্থ হয়ে পড়ে। বন বিভাগের কর্মীরা হরিণ শাবক দুটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। বর্তমানে শাবক দুটি আশংকামুক্ত। প্রকৃতি স্বাভাবিক হলে হরিণ শাবক দুটিকে বন বিভাগে আওতায়ভুক্ত বনে অবমুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।
জানা গেছে, এরমধ্যে ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের হরিণ শাবকটি পুরুষ এবং অন্যটি এক বছর বয়সের ৮ কেজি ওজনের হরিণটি স্ত্রী জাতের।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান