ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডারসহ জখম ২
নওগাঁর ধামইরহাট সীমান্তে বস্তাবর শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার মজিবর হোসেন জখম হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি ব্যাটালিয়ন।
এ সময় অপর জখম বিজিবির সোর্স তারেক হোসেনকে (৩০) পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনাস্থল থেকে জখমী বিজিবির সরকারি পোশাক উদ্ধার করেছে বিজিবি এবং ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশসহ বিজিবি’র উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল প্রদান করেন। সম্ভবত রাত ৩টার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েব সুবেদার মজিবর হোসেন ও সোর্স বীরগ্রাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তারেক হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুতর জখম নায়েব সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠায়।
১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে। এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন