ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জে চার দিন ধরে বন্ধ করোনা শনাক্ত কার্যক্রম


আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ photo আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:১৯

করোনার নমুনা শনাক্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলার আরটি পিসিআর মেশিনটি গত চার দিন ধরে নষ্ট হয়ে আছে। এর ফলে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষার কাজ। করোনা শনাক্ত ও মৃত্যু বাড়ার পরিপ্রেক্ষিতে এ সময়ে করোনার উপসর্গ থাকা রোগীরা এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।

জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, আরটি পিসিআর মেশিন নষ্ট হলেও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের কোভিড-১৯ টেস্ট অব্যাহত আছে।

সিভিল সার্জন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে হাসপাতালের ল্যাবের আরটি পিসিআর মেশিনটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর থেকে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় গত চার দিনে প্রায় এক হাজার নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে। তবে আটকে থাকা করোনা পরীক্ষার নমুনাগুলো শনাক্তের জন্য গতকাল থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। ইতোমধ্যেই ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা আরটি পিসিআর মেশিনটি মেরামতের কাজ শুরু করেছেন। দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, করোনার প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের ৩১ মে এ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হতো। এছাড়া হাসপাতালটিকে জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত