ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:২৪

মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার (১০ জুলাই) রাতে এ ঘটনায় অভিযুক্ত বায়াত হোসেন (৫০) নামে একজনকে উপজেলার বাল্লা লোহাচালা (দাদরুখি) এলাকা থেকে হরিরামপুর থানা পুলিশ আটক করে। বায়াত হোসেন বাল্লা ইউনিয়নের লোহাচালা (দাদরুখি) গ্রামের বাহের আলীর ছেলে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ভোর ৫টার দিকে কিশোরীর মা-বাবা প্রতিবন্ধী মেয়েকে দাদরুখির বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের হাঁপানিয়া এলাকার ক্ষেতে মরিচ তুলতে যায়। বায়াত ওই দিন সকাল আনুমানিক ৭টার দিকে তাদের ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধীর দুই চাচাতো ভাই এ ঘটনা দেখে ফেলে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার তার পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্ত আসামি বায়াত হোসেনকে আটক করে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ