ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৪-১১-২০২২ বিকাল ৬:২৮

 নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার রামগোবিন্দরগাঁও এলাকায় এক গৃহবধূকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার সকালে মফিজ ভূঁইয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার গৃহবধুর মা বাদী হয়ে মফিজ ভূঁইয়াকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামী মফিজ ভূইয়া রামগোবিন্দরগাঁও এলাকার আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামী মফিজ ভূইয়াকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী আলী আহমেদ টিটু প্রতিদিন কাজের উদ্দেশ্য বাহিরে চলে যায়। সে সুযোগে মফিজ ভূঁইয়া দীর্ঘ ১৫ দিন ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি সাধন করার জন্য সুযোগ খুজতে থাকে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে মফিজ ভূঁইয়া। এ সময় গৃহবধূকে একা পেয়ে মুখ চাপিয়া ধরে  শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর ডাক চিৎকারে আশপাশের লোকজন এলে যুবক মফিজ দৌড়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় মফিজ ভূইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আসামী মফিজকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন