অজুর সময় টিউবওয়েলের শব্দে ঘুমের ব্যাঘাত; প্রতিবেশীকে মারধর
ফজরের নামাজের জন্য অজু করার সময় টিউবওয়েলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় রেজাউল খাঁন (৬৩) ও রহিমা বেগম (২৮) কে মারধরের অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রেজাউল খাঁন বাদি হয়ে ভুলু শেখ ও রাশিদা বেগমের নামে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা সম্পর্কে স্বামী-স্ত্রী।অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারী রেজাউল খাঁনের ছেলের বউ রহিমা বেগম ভোর রাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে টিউবওয়েলে অজু করতে যান। তখন টিউবওয়েল চাপার শব্দে পাশের বাড়ির আকু শেখের ছেলে ভুলু শেখের ঘুমে ব্যাঘাত ঘটায় তিনি অকথ্য ভাষায় রহিমা বেগমকে গালিগালাজ করে।
এই বিষয়ে ভুলু শেখের বড় ভাই লুলু শেখের কাছে বিচার চাইতে গেলে এতে ভুলু শেখ আরও ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে এসে রেজাউল খাঁনকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। এসময় তার আত্মচিৎকারে ছেলের বউ রহিমা বেগম ঠেকানোর জন্য আসলে তাকেও মারপিট করে ভুলু শেখের স্ত্রী রাশিদা বেগম। পরে ভুলু শেখ লোহার কুড়াল এনে টিউবওয়েলটি ভেঙে ফেলে।
অভিযোগের বিষয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক ও ওড়াকান্দি ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা (এসআই) আশুতোষ কুমার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied