ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কটিয়াদীতে রাস্তার পাশে মিলল কৃষকের লাশ


আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ photo আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:৩৩

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে রাস্তার পাশে পড়ে থাকা মরম আলী (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আজ রোববার (১১ জুলাই) ভোরে কে বা কারা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নিহত মরম আলী চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের ফতে আলীর ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ি থেকে বের হন মরম আলী। কিন্তু রাতে বাড়ি ফিরে আসেননি। রাতে স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে আশপাশের অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে পার্শ্ববর্তী মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে সংস্কারাধীন রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরম আলীকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পরিবারের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দুজ্জামান বলেন, রাস্তায় লাশ পড়ে থাকার সংবাদ লোকমুখে শুনে পুলিশকে অবহিত করি। তবে কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না। প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোগরঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি, হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত