বিরামপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় সমবায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, কেটরাহাট সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি নুরুন্নবী মন্ডল শাওন, মোন্নাপাড়া সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্য রেখা বেগম প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোতাহার হোসেন সরকার। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied