ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিংগাইরে ইউপি চেয়ারম্যান জাহিদের অনন্য কীর্তি


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:৫৩

মানিকগঞ্জের সিংগাইরে টানা পাঁচবার শ্রেষ্ঠত্বের পদকে ভূষিত হয়ে অনন্য কীর্তি অর্জন ও গৌরবের মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়লেন ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া। করোনা যুদ্ধে জয়ী হওয়া বঙ্গবন্ধুর সৈনিক জাহিদুল ইসলাম ভূঁইয়া সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনলাইন জুম ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

এদিকে, পুরো উপজেলার মধ্যে টানা পাঁচবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর নেট দুনিয়ায় ভাইরাল হলে ইউনিয়ন পরিষদের সদস্যসহ  রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খুশিতে আত্মহারা হয়ে প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে পরিষদে আসেন। ইউনিয়ন আ’লীগ সভাপতি শওকত আনোয়ার, ঐতিহ্যবাহী ধল্লা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর খান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল কুদ্দুস খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিদুর রহমান, তরুণ সমাজকর্মী ’গ্রীণ ইনভাইরেন্টম্যান্ট’ সিংগাইর শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা হোসাইন মিয়াসহ অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে ছুটে আসা জাহিদ চেয়ারম্যানের সমর্থকগোষ্ঠী একে একে সবাই শুভেচ্ছা জানাতে পরিষদে আসেন। অল্প মৃহূর্তের জন্য হলেও পরিষদ রূপ নেয় এক মহাআনন্দের। তবে এখানে সবাই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজিত এ অনুষ্ঠান শেষ হয়।

করোনা যুদ্ধে জয়ী হওয়া চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রত্যেকটি পুরস্কারই অনেক গৌরবের এবং সম্মানের, যা ভবিষ্যৎ কর্মকান্ডকে প্রচণ্ডভাবে ত্বরান্বিত করে থাকে। তবে সর্বোপরিভাবে আমাদের মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের দিকনির্দেশনায় কাজকর্ম করে আমি এখন জনগণের সেবক হতে পেরেছি, তাদের ভালোবাসা পেয়েছি।

তিনি আরো বলেন, আমার এ ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়নের প্রধান অংশীদার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত কর্মী এমপি মমতাজ বেগমের। সাবেক থানা যুবলীগের সফল সাধারণ সম্পাদক আরো বলেন, ছাত্র থাকাবস্থায় রাজনীতি শুরু, বাকিটা জীবনও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জনগণের মঙ্গলের জন্য নিজেকে সপে দিতে চাই। 

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান