ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৩:০
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সমবায় দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’। এ স্লোগানকে উপজীব্য করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, আদিবাসী একাডেমির সাবেক সভাপতি যতীন হেমরম। এছাড়া সমবায়ী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- খাইরুল ইসলাম, রেজাউল করিম, এমদাদুল হক এবং সেরিনা খাতুন।
 
আলোচনা শেষে ৩টি শ্রেষ্ঠ সংগঠন ও ৩ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত