ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটের আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৬:৮

দেশের হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। যে হারে রোগী আসছে তাতে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে হাসপাতালের শয্যা আর খালি থাকবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে হাসপাতালগুলোতে শয্যা সংকট ও চিকিৎসাসেবায় বিপর্যয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এই আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে গত মাসেও অসংখ্য বেড খালি ছিল, আইসিইউ বেড খালি ছিল। সেই খালি বেডের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। সারা দেশে মাত্র ৩০০ এর মতো কোভিড-১৯ আইসিইউ বেড খালি আছে।

ডা. রোবেদ আমিন বলেন, গত জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী সংক্রমিত হয়েছিলেন। চলতি জুলাইয়ের প্রথম ১০ দিনিই প্রায় এক লাখ রোগীকে সংক্রমিত হতে দেখতে পেয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা করোনা নিয়ন্ত্রণ করতে না পারি, পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে যাবে।

তিনি বলেন, কোভিড-১৯ এর যে ভ্যারিয়েন্ট অব কনসার্ন আছে তার মাধ্যমে মৃত্যু শুধু বয়স্ক মানুষের হচ্ছে না, তরুণদেরও হচ্ছে। বিভাগ ওয়ারী বিভিন্ন স্থানে আমরা দেখেছি, সব জেলাতেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শনাক্তের হার ঢাকায় ৪৯ দশমিক ৮৭ শতাংশ, চট্টগ্রামে ১৮ দশমিক ২৯ শতাংশ, খুলনায় ১১ দশমিক ০৪ শতাংশ। এভাবে চলতে থাকলে এক দিনে ১৫ হাজার শনাক্ত হতে বেশি সময় লাগবে না।

অধিদপ্তরের মুখপাত্র আরও বলেন, আমরা লক্ষ করেছি, জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে বাইরে বের হচ্ছেন।সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে যে করেই হোক এটা ঠেকাতে হবে।

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫