ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জাতীয় সমবায় দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৫-১১-২০২২ বিকাল ৫:১

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের মতো টাঙ্গাইলেও ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সেরা সমবায়ী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সমবায় অফিসার মো. আবদুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমবায় কার্যালয় টাঙ্গাইলের জেলা অডিটর মো. সুলতান আলম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অনুকূল সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি মাহফুজুর রহমান মুকুল, শাপলা সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন বাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন