ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ০২


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৫-১১-২০২২ রাত ১০:২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ফুট ভিলেজ হোটেলের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 
 
শনিবার (৫ নভেম্বর) বিকেলে ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে গাঁজাসহ দুইজন কে আটক করা হয়।র‌্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর আভিযানিক দল ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বি-বাড়িয়া জেলার কসবা থানার মন্দভাগ নোয়াপাড়া গ্রামের আঃ হামিদ মিয়া ছেলে খোকন মিয়া (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ মোশারফ বাকী (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়েছে।
 
আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জেসহ আশপাশের এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন