চালু হলো ‘অর্থের বিনিময়ে’ টুইটারের ব্লু টিকচিহ্ন সেবা
সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের মালিকানা কিনে নেয়ার পরই মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে যে কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে নিজের নামের পাশে ব্লু টিকচিহ্ন নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছিলেন নতুন মালিক ইলন মাস্ক। মার্কিন এই ধনকুবেরের ঘোষণা অনুযায়ী সেই সেবা শুরু করে দিয়েছে টুইটার।
বর্তমানে টুইটার ব্যবহারকারীর মোট সংখ্যা ২৩ কোটি ৮০ লাখ। এখন চাইলে সবাই অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন পাবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা রোববার জানিয়েছে, প্রতি মাসে ৭.৯৯ মার্কিন ডলারের বিনিময়ে এ সেবা শুরু হয়েছে।
অ্যাপলের আইওএস ডিভাইসের একটি আপডেটে টুইটার তার ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠিয়ে বলেছে, যারা ‘এখন সাইন আপ করবে’ তারা তাদের নামের পাশে ব্লু টিক চিহ্ন পাবে। বার্তাতে টুইটার আরও বলেছে, ‘তারকা, প্রতিষ্ঠান এবং রাজনীতিবিদ যাদের আপনারা এখন ফলো করছেন তাদের মতো ব্লু টিক চিহ্ন পাবেন’।
যেসব ভেরিফায়েড অ্যাকাউন্টে এখন ব্লু টিক চিহ্ন রয়েছে তাদের নামের পাশ থেকে এ চিহ্ন মুছে দেওয়া হবে, এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। এখন শঙ্কা দেখা দিচ্ছে রাজনীতিবিদ বা নির্বাচন কর্মকর্তাদের নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে টাকার বিনিময়ে সেগুলোতে ব্লু টিক চিহ্ন ব্যবহার করে ভুল তথ্য ছড়াতে পারে একটি গোষ্ঠী।
আগে বিভিন্ন কোম্পানি, রাজনীতিবিদ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্লু টিক চিহ্ন সংবলিত ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করতেন। কিন্তু এখন শঙ্কা দেখা দিয়েছে, সবার নামের পাশে ব্লু টিক চিহ্ন থাকার সুযোগ দেওয়ার কারণে এসব তথ্যের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।
টুইটার ২০০৯ সালে সমাজের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে ব্লু টিক চিহ্ন দেওয়া শুরু করে। এখন বিনামূল্যের এই সেবার অবসান ঘটল।
অর্থের বিনিময়ে এ সেবা শুরুর আগে টুইটারে ব্লু টিক সম্বলিত অ্যাকাউন্ট ছিল ৪ লাখ ২৩ হাজার। এরমধ্যে বিশ্বব্যাপী অল্প পরিচিত অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট ভেরিফায়েড করেছিল টুইটার। তাদের ফলোয়ার সংখ্যার বিষয়টি বিবেচনায় নেয়নি প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা এখন টুইটারের নতুন নিয়ম নিয়ে শঙ্কা জানিয়েছেন। তারা বলছেন, যদিও টুইটারে দেওয়া সব তথ্য হয়ত সঠিক ছিল না। কিন্তু আগে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যগুলোর ওপর নির্ভর করতে পারতেন ব্যবহারকারীরা।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের