পাবনায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ফরিদপুর থানা পুলিশ রোববার (১১ জুলাই) বিকেলে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদহ উদ্ধার করেছে। বিকেল ৫টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রাম থেকে তাদের মৃতদহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) এবং তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। তারা গার্মেন্টসে চাকরি করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই থাকছেন তারা। দুপুরে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের ঘরে যান। এরপর অনেক সময় তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পান তারা দুজনই ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলছেন। পরে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের ঝুলন্ত মৃতদহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, করোনাকালে গার্মেন্টসের চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন স্বামী মানিক মোল্লা ও তার স্ত্রী লাইলী আক্তার। বাড়িতে আসার পর থেকে সংসারে দেখা দেয় অভাব। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে প্রায়ই কথা কাটাকাটি হতো মানিকের। রোববার দুপুরেও পারিবারিক বিষয় ও অভাব অভিযোগ নিয়ে মানিকের সাথে পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত