ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে ছোট চাঁদপুর পূর্ণ-জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:১৯

‘জয়তু বুদ্ধ সাসনম’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় রোববার (৬ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসাম ছোট চাঁদপুর বৌদ্ধবিহারে জাঁকজমকপূর্ণভাবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

বরইগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধবিহারের অধ্যক্ষ অনাথপিতা শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-নোয়াখালী বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এসকে সিনহা, প্রধান ধর্মদেশক প্রজ্ঞাজ্যোতি মহাথের, বিশেষ ধর্মদেশক এস প্রিয়রত্ন থের, প্রধান জ্ঞাতী ধর্মপাল মহাথের, সদ্ধর্ম দেশক শুদ্ধনন্দ মহাথের, প্রজ্ঞাবংশ থের, প্রিয়বংশ থের মঙ্গল তিষ্য থের প্রমুখ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাগত ভাষণ সম্বোধি সোসাইটি অব বাংলাদেশ (যুব) সাবেক সভাপতি বাবু শিমুল সিংহ, উদযাপন পরিষদ কমিটির সভাপতি সমর সিংহ, সম্পাদক রকি সিংহ, বিহার অধ্যক্ষ ভদন্ত প্রভানন্দ ভিক্ষুসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশ^শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফাণুস উড্ডয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

এমএসএম / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত