ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:২৭

সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন সরকারপ্রধান।

রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে দেশের ৩ হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে।’

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যান ও উন্নয়ন চায়।’ অনুষ্ঠানের শুরুতে ২০১৩-২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আওয়ামী লীগ নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে এসব ঘটনায় সেসময় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শোনেন তাদের দুঃখ-দুর্দশার কথা। আক্রান্ত মানুষের আহাজারিতে চোখ ভিজে আসে বঙ্গবন্ধুকন্যার।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী