এবার চাকরি গেল এক অতিরিক্ত পুলিশ সুপারের
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দিয়েছে সরকার। উৎপল দত্ত নামের বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের ওই কর্মকর্তা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত আছেন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, সেবিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।
এতে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ থেকে চাকরি হতে ইস্তফা প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।
এর আগে ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন—ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত