ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় বাসচাপায় প্রাণ গেল কৃষকের


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৬
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাসচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের মৃত আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) কাইলার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিছু মাতুব্বরের মৃত্যু হয়।
 
কাইচাইল ইউনিয়ন পরিষদের সদস্য আল-আমিন খান বলেন, নিছু মাতুব্বর কৃষিকাজ করে সংসার চালান। তার সংসারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
 
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি বাস নিছু মাতুব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ