ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভেড়া পালন ভূমিকা রাখবে : নওগাঁয় খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৫৯
চাকরি না করেও স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা অনেক কিছু করতে পারে।  শুধু সরকারী চাকরি, দেশের ১৭ কোটি মানুষ এর মধ্যে ১০ কোটি মানুষই যদি শুধু বলে চাকরি চাই, চাকরি চাই, এত চাকরি তো সরকার দিতে পারবে না। নিজেদের কর্মসংস্থান নিজেরা করতে নিতে হবে। আর কর্মসংস্থানের জন্য সার্পোট সরকার একধার থেকে দিয়ে যাচ্ছে। যেমন বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে, সেলাই মেশিন থেকে আরম্ভ করে বুটিক প্রিন্ট এমনটি বিউটিশিয়ান ট্রেনিং দিয়ে আজকে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আগে আপনাদের গরু দিয়া হয়েছে আজকে ভেড়া দেওয়া হচ্ছে। এগুলো পুষেও কিন্তু আপনার কর্মসংস্থান সৃষ্টি করে নিজের উন্নতি করতে পারেন।
 
রোববার (৬ অক্টোবর) বেলা ১০টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ নির্মান উপকরণ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দিন, প্রকল্প পরিচালক ডিটিএলপি ড. অসীম কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদ জাহিদ হাসান বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম।
 
অনুষ্ঠান শেষে উপজেলা ৪শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত