নিয়ামতপুরে এইচএসসি, আলিম ও কারিগরিতে পরীক্ষার্থী ১৪৯৭ জন
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবার এইচএসসি, আলিম ও কারিগরির (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলায় মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিয়ামতপুর উপজেলায় এইচএসসিতে ২টি কেন্দ্রে মোট ১ হাজার ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে ৫০৮ জন। এরমধ্যে ছাত্র ২৫২ জন এবং ছাত্রী ২৫৬ জন। কেন্দ্র-২ বামইন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬১২ জন। এরমধ্যে ছাত্র ৩৯৯ জন এবং ছাত্রী ২১৩ জন।
আলিম পরীক্ষা কেন্দ্র ১টি। নিয়ামতপুর আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ১৫৯ জন। এছাড়া কারিগরি (ভোকেশনাল) শাখায় মোট পরীক্ষার্থী ২১৮জন।
প্রথম দিন সব কেন্দ্র মিলে অনুপস্থিত রয়েছে ৬৩ জন। এরমধ্যে কেন্দ্র-১-এ ২৮ জন, কেন্দ্র-২-এ ৬ জন, আলিম কেন্দ্রে ১৫ জন এবং কারিগরি (ভোকেশনাল) কেন্দ্রে ১৪ জন।
উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মণ্ডল, কেন্দ্র-২-এর বামইন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, আলিম পরীক্ষার কেন্দ্র সচিব নিয়ামতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তবিবর রহমান এবং করিগরি (ভোকেশনাল) শাখার টিকরামপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ গোলাম শফি কামাল বলেন, পরীক্ষার প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলিম উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এমএসএম / জামান
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত