আরএমপির উদ্যোগে 'স্পেকট্রা’র সাথে চুক্তি স্বাক্ষর করলেন ডাবলু সরকার
আরএমপির উদ্যোগে সঠিক দামে অক্সিজেন বিক্রির জন্য ‘স্পেকট্রা’র সাথে চুক্তিতে রাজশাহীবাসীর পক্ষে স্বাক্ষর করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলুর সরকার। রোববার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে আরএমপি সদর দপ্তরে ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’-এর পক্ষে রাজশাহী ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম এবং রাজশাহীবাসীর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এই অনন্য মানবিক চুক্তির ফলে মহানগর তথা রাজশাহী বিভাগের জনসাধারণ এর সুফল ভোগ করবেন।
চুক্তিতে বলা হয়েছে, বৈশ্বিক এই মহামারীতে করোনাকালীন ‘স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড’ রাজশাহীতে মেডিকেলে ১ দশমিক ৩৬ কিউবিক মিটার অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার সেটসহ সর্বমোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে। তবে পূর্বে অক্সিজেন সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি হতো। পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড এ চুক্তিতে সম্মত হয়। এরপর চুক্তিনামায় স্বাক্ষর করে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের হাতে চুক্তিপত্র তুলে দেয়া হয়।
এ বিষয়ে আআওয়ামী লীগ নেতা ডাবলু সরকার বলেন, বর্তমান সময়ের করোনা আক্রান্ত রোগীদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে অতিজরুরি হয়ে পড়েছে অক্সিজেন। প্রতিদিনিই বাড়ছে অক্সিজেনের চাহিদা। সেই মেডিকেল অক্সিজেন বিক্রি করছিল স্পেকট্রা অক্সিজেন লিমিটেড নামে একটি কোম্পানি। অক্সিজেনের দাম নিয়ে ক্রেতাদের মাঝে বিভ্রান্তি ছিল। আমি এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে রাজশাহী ডিপো ইনচার্জ এবং কোম্পানির মালিকের সাথে আলোচনা করি। আলোচনায় রাজশাহী ডিপো ইনচার্জ এবং কোম্পানির মালিক আমাদের আশ্বস্ত করেন যে, তারা এখন থেকে ১.৩৬ কিউবিক মিটার অক্সিজেন ও ফ্লো মিটারসহ সর্বমোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে। এরপর এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাজশাহীবাসীর পক্ষে এবং ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’-এর পক্ষে রাজশাহী ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে রাজশাহীবাসীর পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী ডিপো ইনচার্জ এবং কোম্পানির মালিককে ধন্যবাদ জানাচ্ছি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন